নীলফামারী ও চুয়াডাঙ্গায় কম্বল পেলেন ২১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল নীলফামারীর জলঢাকা উপজেলার শালনগ্রাম বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতার্ত মানু​েষর মধ্যে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল নীলফামারীর জলঢাকা উপজেলার শালনগ্রাম বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতার্ত মানু​েষর মধ্যে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো

নীলফামারীর জল-ঢাকা উপজেলায় গতকাল সোমবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও ঢাকা ব্যাংকের সহযোগিতায় ১০০ জন দুস্থ শীতার্ত ব্যক্তিকে কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া সিটিব্যাংক এনএর কাছ থেকে পাওয়া ১১০টি কম্বল একই দিন চুয়াডাঙ্গায় বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে জলঢাকার শালনগ্রাম বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে ঢাকা ব্যাংক নীলফামারীতে শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ২০০ কম্বল পাঠিয়েছিল। এর আগে শনিবার জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নে ১০০ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
বন্ধুসভার সদস্যরা দেশিবাড়ি, কাঁঠালী, কালীগঞ্জ, ঢুকঢুকিসহ বিভিন্ন মহল্লার বাড়ি বাড়ি গিয়ে দুস্থ শীতার্ত মানুষের তালিকা তৈরি করেন। পরে ওই তালিকা অনুযায়ী কম্বল বিতরণ করা হয়।
গতকাল কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক অশনি কুমার রায়, সমাজসেবক মীর আবু মনসুর, প্রথম আলো নীলফামারী বন্ধুসভার সভাপতি বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নূর জামান সরকার, সদস্য জসিম উদ্দিন, মোনায়েম হোসেন, সোহেল, সুমন, সাবেক সভাপতি সুধীর রায় প্রমুখ।
এদিকে চুয়াডাঙ্গার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলা তিনটার দিকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সিটিব্যাংকের কাছ থেকে পাওয়া এসব কম্বল বন্ধুসভার সদস্যরা হতদরিদ্র মানুষের হাতে তুলে দেন। এ সময় বন্ধুসভার সভাপতি আবদুল ওহাব, সহসভাপতি সাহানা আফরোজ ও সাধারণ সম্পাদক রনি আলমসহ সদস্যরা উপস্থিত ছিলেন।