নীলফামারী ও পীরগাছায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও রংপুরের পীরগাছায় সোমবার দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।পীরগাছায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে দুস্থদের সহায়তায় গবাদিপশু এবং হাঁস-মুরগিকে চিকিৎসাসেবা দেওয়া হয়।সেনাবাহিনীর রংপুর এরিয়া ও ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে উপজেলার দুধিয়াবাড়ী ঈদগাহ মাঠে গতকাল বেলা ১১টায় ২৯৭ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে এক হাজার ৪৫০ জনকে চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়। মিলিটারি ফার্ম লালমনিরহাটের উদ্যোগ ও ব্যবস্থাপনায় বিনা মূল্যে ৮৫০টি গরুকে অ্যানথ্রাক্স, ৯০০টি ছাগলকে পিপিআর, ৩০০টি হাঁসকে ডাকপ্লেগ, ৬০০টি মুরগিকে রানীক্ষেত রোগের টিকা দেওয়া হয়। এ ছাড়া ৮০০টি গরু ও ছাগলকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। একই সঙ্গে তাঁরা কৃষকদের গবাদিপশু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।গত ১১ ডিসেম্বর থেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে ১ হাজার ৬১৭ টি কম্বল, ৫ হাজার ৯০০টি শীতবস্ত্র এবং ৯ হাজার ৫৭৮ জন রোগীকে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৯৭ জনের অস্ত্রোপচার করা হয়। এদিকে নীলফামারী শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল, বিভিন্ন স্কুল-কলেজের বারান্দায় আশ্রয় নিয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে সোমবার রাতে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার আলমগীর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ২০০টি চাদর ও ৭০০টি পুরাতন সোয়েটার ও জ্যাকেট বিতরণ করা হয়।এ সময় নীলফামারী সদর থানার ওসি জেড এম আসাদুজ্জামান, গোয়েন্দা শাখার ওসি আজিমুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।