নীলফামারী ও বেড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলায় ট্রলি উল্টে গতকাল বৃহস্পতিবার ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। একই দিন পাবনার বেড়ায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়।নীলফামারী সদর উপজেলার শখের বাজার এলাকার মেসার্স রাবেয়া ইটভাটার কাছে গতকাল সকাল ১০টার দিকে মাটি বোঝাই একটি ট্রলি উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ওই ইটভাটার শ্রমিক আবদুর রশিদ (৩৮) মারা যান। তিনি উপজেলার পূর্ব গুড়গুড়ি এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পাবনার বেড়া পৌর এলাকার পাম্পস্টেশন-সংলগ্ন সেতুর কাছে গতকাল সকাল সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় আলমাস (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার কোহিনুর শেখের ছেলে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে।