নীলফামারী ও রংপুরে জামিন পেলেন জয়নাল আবদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল মঙ্গলবার নীলফামারী ও রংপুরের আদালতে হাজির হয়ে দুটি মামলায় জামিন নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর পরিবারের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে ছাত্রলীগ নেতারা ওই মামলা দুটি করেন।গতকাল দুপুরে নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মারুফ হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন জয়নাল আবদিন। আদালত তাঁকে আগামী ১৩ মে পর্যন্ত জামিন দেন।সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সংক্রান্ত দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈম শাহরিয়ার গত ১৬ মার্চ নীলফামারীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওই মামলা করেন।