নীলফামারী ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আবদুল ওহাব চৌধুরী সভাপতি এবং আবু মো. সোয়েম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নীলফামারী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। সহসভাপতি পদে তছির উদ্দিন, সহসাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল লতিফ ও লাইব্রেরি সম্পাদক মোতাহারুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে আতিকুল আরেফিন চৌধুরী, কাজী ফয়জ উল হক, মো. মনিরুজ্জামান, কামরুজ্জামান, আনিছুর রহমান, রবিউল আলম আহসান প্রামাণিক ও জাহাঙ্গীর আলম সরকার নির্বাচিত হন।একই দিন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. নূরুল আমীন সভাপতি এবং এস এম আবদুল ওহাব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। জেলা আইনজীবী সমিতির সমেঞ্চলন কক্ষে এ নির্বাচন হয়।মোট ১৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল এবং বাকি আটটি পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।