নীলফামারী জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত বছর পর গতকাল শনিবার নীলফামারী জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দুপুরে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর বলেন, ‘মানুষকে উপদেশ দিতে হলে নিজেকে আগে সংশোধিত হতে হবে। মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে।’জেলা ছাত্রলীগের সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় জননেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হলে সর্বপ্রথম ছাত্রলীগ রাজপথে আন্দোলন করেছে। সে সময়ের আন্দোলনের সূত্র ধরে ৮২ হাজার ছাত্র ও নির্দোষ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এসব মামলা প্রত্যাহার করা না হলে ছাত্রলীগ রাজপথেই থাকবে।’সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।