নীলফামারী থেকে রংপুর দিনাজপুরে সরাসরি বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বছরের প্রথম দিন গতকাল রোববার থেকে সরাসরি রংপুর ও দিনাজপুর সদরের সঙ্গে নীলফামারীর সরাসরি গেটলক বাস সার্ভিস চালু করেছে বাস মালিক কর্তৃপক্ষ।
এর আগে নীলফামারীর অভ্যন্তরীণ সড়কে যাত্রীবাহী বাস চলাচল করলেও রংপুর ও দিনাজপুরের সঙ্গে সরাসরি যাত্রীবাহী বাস যোগাযোগের ওই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন জেলাবাসী।
নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে ওই বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী প্রমুখ।
শাহজাহান আলী চৌধুরী বলেন, এত দিন যাত্রীবাহী বাসে সরাসরি রংপুর ও দিনাজপুর যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন নীলফামারী জেলাবাসী। মানুষের ভোগান্তি লাঘবে নতুন বছরের শুরুতে সরাসরি গেটলক বাস সার্ভিস চালু করেছে জেলা বাস মালিক গ্রুপ ও বাস মালিক সমিতি। প্রতিদিন একাধিক বাস জেলার ডোমার থেকে রংপুর ও দিনাজপুর চলাচল করবে।