নীলফামারী পৌর ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পৌর ছাত্রদলের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা শহরের পৌর বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলটির জেলা শাখার আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরী।পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর সেলিম ফারুক, জহুরুল আলম, রাজ্জাকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী আক্তারুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।বিকেলে জেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল হক প্রধান পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। মারুফ পারভেজ এ কমিটির সভাপতি, আরমান আলী সাধারণ সম্পাদক ও এনামুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।