নীলফামারী শহরকে পরিচ্ছন্ন করে গড়তে সংস্কৃতিমন্ত্রীর আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরের বাসিন্দাদের মিলিত চেষ্টায় নীলফামারী শহরকে স্বপ্নের শহর করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল বুধবার শহরে এক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
গতকাল দুপুরে নীলফামারী পৌরসভার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে সংস্কৃতিমন্ত্রী নূরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও এক হাজার টাকা করে দেন মন্ত্রী।