নীলফামারী সদর চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে আইজিপি কাপ আন্তউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা। গতকাল শনিবার বিকেলে শহরের পৌরসভা মাঠে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পুলিশের সহযোগিতায় এ প্রতিযোগিতা হয়। খেলায় সদর উপজেলা ৬৭-৩১ পয়েন্টে ডোমার উপজেলা কাবাডি দলকে পরাজিত করে।
প্রতিযোগিতা শেষে নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।