নীলফামারী সদরকে বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলার সদর উপজেলাকে আগামী মার্চ মাসের মধ্যে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে গতকাল জেলা প্রশাসকের নেতৃত্বে শহরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো
নীলফামারী জেলার সদর উপজেলাকে আগামী মার্চ মাসের মধ্যে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে গতকাল জেলা প্রশাসকের নেতৃত্বে শহরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

নীলফামারী সদর উপজেলাকে চলতি বছরের মার্চ মাসের মধ্যে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে এক সমাবেশ অনুষ্ঠিত ও শোভাযাত্রা বের করা হয়।
গতকাল রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়। সেখানে বাল্যবিবাহবিরোধী একটি নাটিকা পরিবেশিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতান, জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশীদ প্রমুখ।
সমাবেশে ইউএনও সাবেত আলী বলেন, ইতিমধ্যে জেলা সদরের ১৫টি ইউনিয়নের মধ্যে দুটিকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী মার্চের কোনো এক তারিখে আনুষ্ঠানিকভাবে গোটা উপজেলা সদরকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হবে।