নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। তিনি পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আমিনুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।