নীলফামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি সীমান্তে গত শুক্রবার সকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। নীলফামারীর বালাপাড়া বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিরাজ আহমেদ জানান, ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের কৃষক আবদুর রশিদসহ (৩৫) পাঁচজন ৭৮৯ নম্বর প্রধান সীমান্ত পিলারের সাব-পিলার ৮ ও ৯ নম্বরের মধ্যবর্তী স্থানে বাংলাদেশের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রশিদ ঘটনাস্থলেই নিহত হন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন। পরে রশিদের লাশ উদ্ধার করা হয়। দুই দেশের পতাকা বৈঠকে বিএসএফ ঘটনার জন্য বিডিআরের কাছে দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার বিকেলে রশিদের লাশ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।