নীলফামারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্র পাঠ এলাকায় তিস্তা সেচ প্রকল্পের একটি খাল থেকে প্রায় ৮০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ওই সেচ খালে ভেসে ওঠা অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী জলঢাকা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, লাশটির পরিচয় জানা যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।