নীলফামারীতে অটিজম সচেতনতায় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলনকক্ষে গতকাল বেলা ১১টার দিকে ‘অটিজম নির্ণয় ও ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা হয়। এতে বক্তব্য দেন প্রধান অতিথি ও ইপনা প্রকল্পের পরিচালক অধ্যাপক শাহিন আখতার l ছবি: প্রথম আলো
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলনকক্ষে গতকাল বেলা ১১টার দিকে ‘অটিজম নির্ণয় ও ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা হয়। এতে বক্তব্য দেন প্রধান অতিথি ও ইপনা প্রকল্পের পরিচালক অধ্যাপক শাহিন আখতার l ছবি: প্রথম আলো

নীলফামারীতে গতকাল বৃহস্পতিবার অটিজম নির্ণয় ও ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা হয়েছে। নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলনকক্ষে গতকাল বেলা ১১টার দিকে এ কর্মশালা হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজ অর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) প্রকল্প ওই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিন আখতার। কর্মশালায় তিনি অটিজম নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ের বিভিন্ন দিক উল্লেখ করে মূল প্রতিপাদ্য তুলে ধরেন।

কর্মশালায় জেলা সিভিল সার্জন আবদুর রশিদ সভাপতিত্ব করেন। এতে অটিজম বিষয়ে অন্যান্যের মধ্যে তথ্য-উপাত্ত তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইপনা প্রকল্পের চিকিৎসা কর্মকর্তা বিকাশ চন্দ্র পাল, তানিয়া জহির ও নাহিদ আখতার। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী প্রমুখ।

ইপনা প্রকল্পের পরিচালক শাহিন আখতার বলেন, ‘শিশুর অটিজম আক্রান্ত বোঝা যায় তিন বছর বয়সের মধ্যে। অটিজম আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয়, তাদের প্রতি যত্নশীল হলে তারাও সম্পদে পরিণত হতে পারে। এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।’

কর্মশালায় জেলার ছয় উপজেলায় কর্মরত চিকিৎসক, সহকারী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত ব্যক্তিরা অংশ নেন।