নীলফামারীতে অর্পিত সম্পত্তি অবমুক্তি মামলার প্রথম রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলায় গতকাল রোববার অর্পিত সম্পত্তি অবমুক্তিসংক্রান্ত মামলার প্রথম রায় হয়েছে। মামলায় রায় দেন ট্রাইব্যুনালের বিচারক জেব-উন-নেসা। রায়ে বাদীপক্ষ সম্পত্তি অবমুক্তি লাভ করেন।জেলা সদরের ইটাখোলা গ্রামের আজাহারুল কবির ও এমদাদুল হক বাদী হয়ে এই মামলাটি করেন। তাঁরা জানান, তাঁরা দুজন ওই গ্রামের এসএ ২৪৭ খতিয়ানের ৩৮৭৭ দাগের এক একর এক শতাংশ জমি ১৪ মার্চ ১৯৫৯ সালে ৪৫০৭ নম্বর দলিলে মহেশ চন্দ্র রায়ের কাছ থেকে কেনেন। কিন্তু গত বছরের ৩ এপ্রিল সরকার ঘোষিত ‘ক’ তফসিলে ওই সম্পত্তি অন্তর্ভুক্ত থাকায় তাঁরা জেলা অর্পিত সম্পত্তি অবমুক্তিসংক্রান্ত গঠিত ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।সরকার পক্ষে আজাহারুল ইসলাম ও বাদীপক্ষে আল মাসুদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন।