নীলফামারীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সামাজিক দায়বদ্ধ তহবিলের আওতায় গতকাল শনিবার নীলফামারী শিল্পকলা মিলনায়তনে জেলার অসচ্ছল মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ১০০ ব্যক্তির মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক এস এম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ঈদসামগ্রী তুলে দেন নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর।এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম শাহ্ নওয়াজ আলি, রাকাবের পরিচালক পর্ষদের সদস্য রুস্তম আলী আহমেদ, নীলফামারীর পুলিশ সুপার আলমগীর রহমান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।এ সময় আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি আমার নেতা-কর্মীদের সতর্কতার সঙ্গে কথা বলতে বলব। কারণ, আমরা ভুল করলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ক্ষতি হবে।’ ঈদসামগ্রীর মধ্যে ছিল একটি লুঙ্গি, একটি শাড়ি, নগদ ১০০ টাকা, সেমাই, চিনি, লাচ্ছা ও গুঁড়ো দুধ।