নীলফামারীতে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জামায়াত-শিবিরের সহিংসতা মোকাবিলায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ কর্মিসভা গত মঙ্গলবার রাতে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খান, যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীম প্রমুখ।

বক্তারা জামায়াত-শিবিরকে উদ্দেশ করে বলেন, ‘ওরা যদি আমাদের আর একটা নেতা-কর্মী বা সাধারণ মানুষের জীবন নেয়, আমরা ওদের ১০টা নেতা-কর্মীর জীবন নেব। ওরা যদি একটা সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করে, আমরা ওদের ১০টা বাড়িতে অগ্নিসংযোগ করব।’

এ সময় জামায়াত-শিবিরের সহিংসতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।