নীলফামারীতে আওয়ামী লীগের কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। উপজেলার ১৫টি ইউনিয়ন, পৌরসভা ও জেলা আওয়ামী লীগের সহস্রাধিক নেতা-কর্মী এতে অংশ নেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভপাতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, আওয়ামী লীগের নেতা জোনাব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আসাদুজ্জামান নূর সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতি করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একটি সরকারের পাঁচ বছরের মেয়াদে সব কাজ শেষ করা সম্ভব না। পরিকল্পনামাফিক কাজ করতে হলে একটি সরকারকে ১০ বছর ক্ষমতায় থাকতে হবে।