নীলফামারীতে আগুন, ৪০ ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বড়ুয়া ডাঙ্গাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৪০টি ঘর পুড়ে গেছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। আগুনে চারটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস-মুরগির মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত নয়টার দিকে বড়ুয়া ডাঙ্গাপাড়া গ্রামের আতিকুর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ১৩টি পরিবারের ৪০টি বসতঘরের আসবাব, ধান ও চাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান শাহ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হবে।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল, নগদ এক হাজার করে টাকা ও দুটি করে কম্বল ও চাদর বরাদ্দ দেয়া হয়েছে।