প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের ভেতরবন্দ গ্রামে গত রোববার রাতে বাড়িতে আগুন লেগে বুলবুলি বেগম (৩০)নামের এক নারী মারা গেছেন। এদিকে নীলফামারী সদরের লক্ষ্মীচাপের নৃসিংহ গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
ভেতরবন্দে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গ্রামের আবদুল হাইয়ের মেয়ে বুলবুলি তাঁর স্বামী দুলাল হোসেনকে (৪৫) নিয়ে বাবার বাড়িতেই একটি ঘর তুলে থাকতেন। গত রোববার রাত তিনটার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তে আগুন ওই ঘরটি ছেয়ে ফেলে। এতে বুলবুলি ঘটনাস্থলেই মারা যান। তাঁকে বাঁচাতে গিয়ে স্বামী দুলাল ও ভাই জিয়ারুল হক (২৫) আহত হন।
এদিকে নৃসিংহ গ্রামে গত রোববার সকালে তৈলক্ষ্য চন্দ্র রায় ও তাঁর ভাতিজা সুবাস চন্দ্র রায়ের বাড়িতে গত রোববার সকালে দুর্বৃত্তের আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।