নীলফামারীতে আন্তস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের রামগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার আন্তস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও রামগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল হক। বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা রোখসানা বেগম, বেসরকারী সংস্থা ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী প্রমুখ।