প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ছাত্রলীগের সঙ্গে জামায়াতে ইসলামীর গত শনিবারের সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের আরও চার নেতা-কর্মীকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন আ. হামিদ (৬০), মো. শেরশাহ (৪৫), খায়রুল আলম (২৫) ও শাহীনুর রহমান (২২)।আদালত সূত্র জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা শেষে খায়রুল ও শাহীনুর এবং নীলফামারী সদর আধুনিক হাসপাতাল থেকে হামিদ ও শেরশাহকে গতকাল নীলফামারীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়। পুলিশ ওই চারজনের সাত দিনের রিমান্ড চাইলে আদালত ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।