নীলফামারীতে আরও সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আরও সাত জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত সাত দিনে ১৮ জনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের কর্মীরা হলেন পৌর এলাকার বাড়াইপাড়ার সাইদুল ইসলাম, সদর উপজেলার নিত্যানন্দি গ্রামের রোকুনুজ্জামান, দুহুলীপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক, দুবাছুরি গ্রামের মোবাসিরুল ইসলাম ও তাঁর ভাই মোহাইমেনুল ইসলাম এবং জলঢাকার পশ্চিম বালাগ্রামের শরিফুল ইসলাম ও তাঁর ভাই শামছুল ইসলাম। ১৪ ডিসেম্বর বিকেলে রামগঞ্জ বাজারে সাংসদ নূরের গাড়িবহরে হামলা চালায় জামায়াত-শিবির।