নীলফামারীতে আড়াই ঘণ্টা বিলম্বে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল শনিবার নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর স্বাস্থ্য বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। এতে চাকরিপ্রার্থীরা ভোগান্তির শিকার হন।চাকরিপ্রার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় নতুন করে ছাপানো হয়েছে। এতে পরীক্ষা নিতে বিলম্ব হয়েছে।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে ১৯ জন তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য গত ২১ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে এক হাজার ১৮ জন প্রার্থী আবেদন করেন। শনিবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত নীলফামারী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা হওয়ার কথা। কিন্তু বেলা আড়াইটায় পরীক্ষা শুরু হয়।নিয়োগ কমিটির সদস্য ও জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আমিনুর রহমান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সঠিক নয়। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে প্রশ্নপত্র তৈরি করেছি। কিন্তু ফটোকপির মেশিনে ত্রুটির কারণে আড়াই ঘণ্টা বিলম্বে পরীক্ষা শুরু করতে হয়েছে।’