নীলফামারীতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের তৃতীয় বর্ষপূর্তি গতকাল সোমবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে নীলফামারী জেলা প্রশাসক এস এম মাহফুজুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হয়। এতে গত তিন বছরে তথ্যসেবা খাতে জেলার অর্জন তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম নুরুন্নবীর সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহফুজুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার শফিউল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ, সাংবাদিক তাহমিন হক, ২০১২ সালের বর্ষসেরা উদ্যোক্তা আজাদুল করিম প্রমুখ।
আয়োজকেরা জানান, জেলার ৬০টি ইউনিয়ন পরিষদ ও চারটি পৌরসভায় তথ্যসেবা কেন্দ্রের সুবিধা চালু আছে।