নীলফামারীতে উদীচীর কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীচী শিল্পীগোষ্ঠী নীলফামারী জেলা শাখার ২৩ সদস্যের নতুন কমিটি গতকাল শনিবার গঠন করা হয়েছে। সংগঠনটির সৈয়দপুর উপজেলা শাখার নতুন কমিটিও গত শুক্রবার রাতে গঠন করা হয়।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী শহীদ মিনার চত্বরে উদীচী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব শেষে হাসিম হায়দারকে সভাপতি ও নারায়ণ চন্দ্র অধিকারীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়।
সৈয়দপুরে উদীচীর দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার রাতে স্থানীয় রেলওয়ে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শেষে আমির আলী আজাদকে সভাপতি ও শফিউল ইসলাম রঞ্জুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।