নীলফামারীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত রোববার দিবাগত রাতে উপজেলার ইসমাইল গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কালাম ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কিশোরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন আবুল কালাম ও তাঁর ভাতিজা সেলিম। রাত সাড়ে ১২টার দিকে ফকিরপাড়া এলাকায় পৌঁছালে মুখোশ পরা দুর্বৃত্তরা তাঁদের কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কামরুজ্জামান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।