নীলফামারীতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা গতকাল শুক্রবার শুরু হয়েছে। সকাল ১০টার দিকে নীলফামারী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ওই কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা নারী ও শিশুবিষয়ক কর্মকর্তা নুর নাহার শাহাজাদী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক মাসুদ মনোয়ার ভূইয়া। কর্মশালার সমন্বকারী মো. আবু হাসান বলেন, কর্মশালায় ২৬ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।