নীলফামারীতে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল শুক্রবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি যৌথভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন। শহরের কুখাপাড়া চেতাশাহর ঘুণ্টি এলাকায় এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বাধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, যাঁরা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন, তাঁরা বিএ, এমএ পাস করা শিক্ষিত মানুষের চেয়ে বেশি আয় করেন। তবে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের ইংরেজি শিখতে হবে। এতে বিদেশে গেলে কথাবার্তা বলতে সুবিধা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, প্রশিক্ষণের বিকল্প একমাত্র প্রশিক্ষণই। তিনি আরও বলেন, এই নীলফামারী থেকে কারিগরি প্রশিক্ষণ পাওয়া অন্তত ২০ হাজার কর্মীকে এ বছরই বিদেশে নেবে সরকার।
কেন্দ্র চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।