নীলফামারীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নীলফামারীর ২২৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নীলফামারীর শিক্ষার্থীদের সংগঠন নেটওয়ার্ক অব ইয়াং নীলফামারিয়ান (এনওয়াইএন) পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুলফিকার আলী। প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক। উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।