নীলফামারীতে ক্ষতিগ্রস্ত ২০ হাজার পরিবারের জন্য ত্রাণ বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ রাতে নীলফামারী জেলা সদর, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জেলা সদরের তিনটি উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০ হাজার পরিবারের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় ৭৫ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এসব ত্রাণ বিতরণ শুরু হয়েছে। জেলা ত্রাণ বিভাগ জানায়, ওই দিনের ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬৭টি পরিবারের এক হাজার ৪১টি ঘর বিধ্বস্ত হয় এবং ২০ হেক্টর জমির বোরো, ভুট্টা ও পাটখেতে ফসল নষ্ট হয়। এসব পরিবারের জন্য সরকারিভাবে ত্রাণ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।