নীলফামারীতে ক্ষেতমজুরদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা সেচ প্রকল্পের আওতাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ (মার্ক্সবাদী) নীলফামারী জেলা শাখা। গতকাল সোমবার নীলফামারী শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। ডিমলা উপজেলা বাসদের সংগঠক আব্বাস আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন মার্ক্সবাদী বাসদের রংপুর বিভাগীয় সংগঠক আহসানুল আরেফিন, ডোমার উপজেলা সংগঠক ইয়াসিন আদনান প্রমুখ। তাঁদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, ১২০ দিনের কর্মসৃজন কর্মসূচি চালু, বয়স্ক ভাতা তিন হাজার টাকা করা।