নীলফামারীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় আকিজা খাতুন (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ডোমার পৌর এলাকার চিকনমাটি ডাঙ্গাপাড়ায় রোববার এ ঘটনা ঘটেছে।নিহতের বোন রশিদা খাতুন আকিজার স্বামী অটোরিকশাচালক মইনুল ইসলাম, শ্বশুর ওসমান গনি ও শাশুড়ি মিনা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা করেন।জানা যায়, চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের মইনুল সলামের সঙ্গে সাড়ে তিন বছর আগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজহাট গ্রামের নূর ইসলামের মেয়ে আকিজা খাতুনের বিয়ে হয়। যৌতুকের টাকায় কেনা হয় একটি অটোরিকশা। মইনুল তিন-চার দিন আগে অটোরিকশাটি বিক্রি করে দেন। এ নিয়ে শনিবার রাতে তর্ক-বিতর্কের একপর্যায়ে মইনুল স্ত্রীকে মারধর করে ঘরে আটকে রাখেন। এ অবস্থায় রোববার সকালে আকিজা খাতুন মারা যান।