নীলফামারীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে কোকিলা রানী রায় (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। স্বামীর পরিবারের দাবি, কোকিলা আত্মহত্যা করেছেন। তবে কোকিলার বাবা অন্নদা রায় (৫০) অভিযোগ করেন, তাঁর মেয়েকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমার জামাই মোবাইল ফোনে বলে কোকিলাকে কারেন্ট শক করেছে। আমি জামাইকে বলি তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে। জবাবে জামাই বলে আপনারা আগে আসেন। আমি সেখানে যাওয়ার পর দেখি আমার মেয়েকে ঘরের বারান্দায় শুইয়ে রেখেছে। তখন তারা আমাকে বলে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।’