নীলফামারীতে ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নীলফামারী সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার বার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর।সমেঞ্চলনের দ্বিতীয় পর্বে আল আমিনকে সভাপতি ও সজল কুমার ভৌমিককে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা, তৌহিদুল ইসলাম খোকনকে সভাপতি ও জুনায়েদ খানকে সাধারণ সম্পাদক করে নীলফামারী পৌর এবং মনিরুল হাসানকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে নীলফামারী সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলীম উদ্দিন বসুনিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর রহমান প্রমুখ।