নীলফামারীতে জেলা বিতর্ক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা গতকাল বুধবার সকালে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দুটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষক পর্যায়ে ডিমলা উপজেলার জটুয়াখাতা উচ্চবিদ্যালয় ও শিক্ষার্থী পর্যায়ে জলঢাকা উচ্চমাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন।
ব্র্যাক শিক্ষা কর্মসূচি এ প্রতিযোগিতার আয়োজন করে। কর্মসূচির সংগঠক আবদুল খালেক জানান, ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ প্রতিপাদ্যে নীলফামারী জেলার শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে ৩২টি স্কুল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।