নীলফামারীতে ডিজিটাল মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী ছমির উদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজ চত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর।

জেলা প্রশাসক এস এম মাহফুজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ, বিদায়ী পুলিশ সুপার আলমগীর রহমান, নবাগত পুলিশ সুপার জোবায়দুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান আলী প্রমুখ।