নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়ায় লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সোমবার সকাল ছয়টায় ওই পয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও বেলা তিনটায় তা কমে ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এবং ডালিয়া পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র মতে, তিস্তার ডালিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত বিপৎসীমার ২২ সেন্টিমিটার এবং ১৯ জুন ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর গতকাল সকাল ছয়টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ও বেলা তিনটায় ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।