নীলফামারীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল শুক্রবার পানিতে ডুবে এক শিশু এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন তরুণ মারা গেছেন।গতকাল দুপুরে শহরের বাবুপাড়ায় পানিতে ডুবে সিয়াম নামের তিন বছরের এক শিশু মারা যায়। সিয়াম ওই মহল্লার পানের দোকানদার জহুরুল আলমের ছেলে। স্থানীয় লোকজন জানান, শিশুটি সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা দুইটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।এ ছাড়া জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের গ্যারপা রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় (২৮) গতকাল দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির ছেঁড়া বৈদ্যুতিক তার জোড়া লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।