নীলফামারীতে দুটি স্কুলের ভিত্তিফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার তিনটি ইউনিয়নে গতকাল শনিবার দেড় হাজার শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এক্সিম ব্যাংকের দেওয়া এসব কম্বল বিতরণ করেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর। এ ছাড়া তিনি দুটি বিদ্যালয়ের ভিত্তিফলকও উন্মোচন করেন।সকালে লক্ষ্মীচাপ ইউনিয়নের লক্ষ্মীচাপ হাইস্কুল মাঠে ৫০০ শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। সেখানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামচরণ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ নূর। তিনি বলেন, ‘আমাদের সরকার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’বিকেলে তিনি পলাশবাড়ী ইউনিয়নের তরণীবাড়ি উচ্চবিদ্যালয়ের একটি ভবনের ভিত্তিফলক উন্মোচন এবং সেখানে ৫০০ শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেন। পরে সাংসদ গোরগ্রাম ইউনিয়নের গোরগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে আরও ৫০০ শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেন।