নীলফামারীতে নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডোমার উপজেলায় ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য কার্যালয় আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিরম্ব কুমার রায়, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।