নীলফামারীতে নারী ফুটবলারদের মধ্যে সাইকেল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক প্রযুক্তিতে বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেই প্রতিযোগিতায় উপযুক্ত করে আমাদের সন্তানদের তৈরি করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতিচর্চায় মনোযোগ দিতে হবে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গত শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের উদয়ন বিদ্যাপীঠ চত্বরে নীলফামারী ফুটবল একাডেমির উদ্যোগে প্রশিক্ষণরত ১০ নারী ফুটবল খেলোয়াড়ের মাঝে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১০টি সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আরিফ হোসেন, সদস্য তামজিদুল আলম, ওয়াদুদ রহমান, নীলফামারী ফুটবল একাডেমির সভাপতি ভূবন মোহন তরফদার, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।

এ সময় ওই নারী খেলোয়াড়দের মাঝে একাডেমির পক্ষ থেকে এক জোড়া করে জুতা প্রদান করা হয়।