নীলফামারীতে নৈতিকতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয়ভাবে নৈতিকতা দিবস পালনের ঘোষণার দাবিতে গতকাল মঙ্গলবার নীলফামারীতে নৈতিকতা দিবস পালন করেছে এথিকস ক্লাব বাংলাদেশ, নীলফামারী সরকারি কলেজ শাখা।এ উপলক্ষে সকালে কলেজ চত্বরে দিলরুবা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, দিদারুল ইসলাম, জাহেদুল ইসলাম, এথিকস ক্লাব কলেজ শাখার আহ্বায়ক তৈয়ব আলী ও কলেজের ছাত্র রেজাউল ইসলাম।পরে অধ্যক্ষের নেতৃত্বে কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লায়লা আরজুমান্দ বানু বলেন, ‘যত ভালো কাজ আছে সবই নৈতিকতার সঙ্গে জড়িত। জাতি গঠনে আমাদের নিজেদের বদলাতে হবে।’