নীলফামারীতে পত্রিকা এজেন্ট ও হকার সমন্বয় কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা শহরে পত্রিকার এজেন্ট ও হকারদের এক জরুরি সভা গত শুক্রবার সকালে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার এজেন্ট ডালিম চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে সভায় আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও মিন্টু রাম রায়কে যুগ্ম আহ্বায়ক করে ১৮ সদস্যের পত্রিকা এজেন্ট ও পত্রিকা হকার সমন্বয় কমিটি গঠন করা হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুনের আগে যেসব পত্রিকা নীলফামারী জেলা শহরে এজেন্সি দেবে না, সেগুলোর বিতরণ আগামী ১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।