নীলফামারীতে পথে পথে প্রতিবন্ধকতা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় মঙ্গলবার মধ্যরাতে কার্যকর করার খবর ছড়িয়ে পড়লে নীলফামারীতে সহিংস হয়ে ওঠেন দলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সন্ধার পর থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নীলফামারী-জলঢাকা, নীলফামারী-রামগঞ্জ সড়কসহ বিভিন্ন সড়কের পাশের গাছ কেটে অবরোধ করেন। নীলফামারী-ডোমার সড়কের হরীতকীতলায় বেইলি সেতুর পাঁচটি লোহার পাটাতন খুলে যোগাযোগ বিছিন্ন করে রাখেন। একইভাবে নীলফামারী-জলঢাকা সড়কের রাজারহাটে একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত করেন।
এদিকে গতকাল সকালে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বাজারে সড়ক অবরোধ করে ওই বাজারে এক আওয়ামী লীগ নেতার ওষুধের দোকানে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। দুপুরে জলঢাকা উপজেলার সাইডনালা বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে উল্লাস করেন জামায়াত-শিবিরের কর্মীরা।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিক বলেন, যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখতে আমাদের লোকজন সেখানে কাজ শুরু করেছে।