নীলফামারীতে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ সক্রিয় হওয়ায় পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হয়েছে এবং যাত্রীসেবার মান বেড়েছে। গতকাল বুধবার সকালে নীলফামারী বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের নেতারা এসব দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালিক গ্রুপের সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ১৯৯৫ সালে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ আত্মপ্রকাশ করে। ওই সময় জেলা শহরে বাস টার্মিনাল না থাকায় সৈয়দপুরে অস্থায়ী কার্যালয় করা হয়। কিন্তু মাত্র চার বছর কার্যক্রম চলার পর সংগঠনের তৎকালীন সভাপতি তৌকির আহমেদ নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে গ্রুপটি বন্ধ করে রাজশাহী শ্রম দপ্তর থেকে নিবন্ধন নিয়ে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি নামে আরেকটি সংগঠন গড়ে তোলেন। এই সমিতির কারণে নীলফামারী থেকে সরাসরি কোনো জেলার যাত্রীবাহী বাস চালু হয়নি এবং চাঁদাবাজিও বন্ধ হয়নি। দীর্ঘদিন পর গত ১৮ মার্চ গ্রুপটির কার্যক্রম আবার চালু হয়। এরপর থেকে জেলার পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি আফজাল হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।