নীলফামারীতে পরিবহন ধর্মঘট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা রোধে মহাসড়কে নছিমন, ভটভটি, ইজিবাইক, পাগলুসহ স্বল্পপাল্লার যানবাহন বন্ধের দাবিতে নীলফামারীতে এক দিনের ধর্মঘট ডাকা হয়েছে। নীলফামারীর বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ ১ জুন এ ধর্মঘটের ডাক দেয়।
আজ রোববার ধর্মঘট চলাকালে গোটা জেলায় কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিকেরা এই তথ্য জানিয়েছেন।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন জানান, সাম্প্রতিক সময়ে মহাসড়কে অবাধে নছিমন, ভটভটিসহ স্বল্পপাল্লার যানবাহন চলাচল বেড়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়েছে। এ নিয়ে একাধিকবার আন্দোলন করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ ১ জুন নীলফামারী জেলা প্রশাসনে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলার বিভিন্ন উপজেলা সড়কে স্বল্পপাল্লার যানবাহন চলাচল বন্ধ করতে হবে। নয়তো ১৪ জুন সারা দিন ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে।