নীলফামারীতে পর্যটক যুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টু্যরিজম ফর অল’ স্লোগান দেশব্যাপী প্রচারের লক্ষ্যে গতকাল সকালে নীলফামারীতে আসেন পর্যটক যুগল আলমগীর আহম্মেদ চৌধুরী ও দিপালী আহম্মেদ চৌধুরী। ছবিটি দুপুরের দিকে শহরের বড়মসজিদ সড়ক থেকে তোলা l প্রথম আলো
টু্যরিজম ফর অল’ স্লোগান দেশব্যাপী প্রচারের লক্ষ্যে গতকাল সকালে নীলফামারীতে আসেন পর্যটক যুগল আলমগীর আহম্মেদ চৌধুরী ও দিপালী আহম্মেদ চৌধুরী। ছবিটি দুপুরের দিকে শহরের বড়মসজিদ সড়ক থেকে তোলা l প্রথম আলো

পর্যটক যুগল আলমগীর আহম্মেদ চৌধুরী ও দিপালী আহম্মেদ চৌধুরী গতকাল শনিবার নীলফামারীতে পৌঁছান। তাঁরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় মোটরসাইকেলে করে দেশের ৬৪ জেলায় ভ্রমণ করবেন।

গত ৩০ অক্টোবর তাঁরা মুন্সিগঞ্জ জেলা থেকে যাত্রা শুরু করেন। গত ২৬ দিনে তাঁরা ২২টি জেলা ভ্রমণ করেন। ‘ট্যুরিজম ফর অল’ স্লোগান দেশব্যাপী প্রচার করার লক্ষ্যে তাঁরা এ ভ্রমণে বেরিয়েছেন।

পর্যটক যুগল নীলফামারীতে এসে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সঙ্গে দেখা করেন। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় মিডিয়া হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় আলমগীর আহম্মেদ চৌধুরী বলেন, যুবসমাজকে ভ্রমণে আকৃষ্ট করতে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। ভ্রমণ করলে দেশের যুবকেরা ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। ভ্রমণের সময় তাঁরা প্রতিটি জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করছেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে চেষ্টা করেছেন।