নীলফামারীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের দাবিতে রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী উত্তরা ইপিজেডসহ রংপুর বিভাগের আট জেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার নীলফামারীতে রোডমার্চ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে৷ গ্যাসের দাবিতে আন্দোলনকারী সংগঠন সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়৷
সংগঠনটির জেলা শাখা ও নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি এস এম পিয়াল, শিক্ষািবদ শাশ্বত ভট্টাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, রোডমার্চের আহ্বায়ক হুমায়ুন কবির, রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফেরদৌসি বেগম, জাতীয় পার্টির নেতা বজলার রহমান, সংগলসি ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ, সোনারায় ইউপির চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ৷ পরে রোডমার্চটি নীলফামার থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেয়৷